মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩২০ জন সদস্যের অংশগ্রহণে শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় শালিখা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাহিনীর সম্মানিত মহাপরিচালকের নির্দেশক্রমে সারা দেশের সঙ্গে একযোগে আয়োজিত এ কার্যক্রমে শালিখা উপজেলার সঞ্জীবন প্লাটুনভুক্ত ৩২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ও সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রশিক্ষক আলতাফ হোসেন, উপজেলা প্রশিক্ষিকা স্বপ্নাজ খাতুনসহ উপজেলার বিভিন্ন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা।
এ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের শেয়ার প্রোফাইলের তথ্য যাচাই ও ভ্যালিডেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।
