বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কল্যাণপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা


নওগাঁর পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


​মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)


নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোছাঃ রিমু (৪৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
​পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ০২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (আজ) সন্ধ্যায় পত্নীতলা থানাধীন পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার একটি টিম কল্যাণপুর গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়ির সামনে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে গাঁজা বিক্রি করার সময় আসামি মোছাঃ রিমুর ডান হাতে থাকা একটি গোলাপি রঙের শপিং ব্যাগ তল্লাশি করা হয়। পরবর্তীতে পত্নীতলা থানার নারী এসআই লিপি রানির সহায়তায় ব্যাগটির ভেতর থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত মোছাঃ রিমু পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এজাবুলের মেয়ে এবং আজেদুল ইসলামের স্ত্রী।
​এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।