বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপও বিনষ্ট করা হয়।


নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে  ৭৫ হাজার টাকা জরিমানা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত  পাপ্পুকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। এ সময় আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ অভিযানে নিয়োজিত ফোর্স উপস্থিত ছিলেন।

অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।