বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীঘিনালা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, পুশইন ও হত্যাকাণ্ড বন্ধে গুরুত্ব

খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তে সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


দীঘিনালা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, পুশইন ও হত্যাকাণ্ড বন্ধে গুরুত্ব

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দীঘিনালা উপজেলার বাবুছড়া লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২২৭৮-এর কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মেদ ইবনে রিয়াদ। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পীযূষ কুমার।

বৈঠকে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে উভয় পক্ষ সমন্বিতভাবে কাজ করার বিষয়ে একমত হয়।

আলোচনায় সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিজিবির পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি ভুলবশত বা অন্য কোনো কারণে সীমান্ত অতিক্রম করলে তাকে গুলি না করে আটক করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশইন ও অনুপ্রবেশ বন্ধে বিএসএফকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারস্পরিক আলোচনা, সমঝোতা ও প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে সম্মত হয়।

বৈঠক দুই দেশের সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।