বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৭ নভেম্বরের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা


পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, পোরশার আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা, কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।