বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সচেতনতামূলক সভা

প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে দায়িত্বশীল ভূমিকার আহ্বান


কসবায় নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সচেতনতামূলক সভা

শাহ মুহাম্মদ  ফুরকানুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। 
 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) কসবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার প্রাণিসম্পদ সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রাণী সেবা কর্মীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ছামিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সোহেল রানা।
সভায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণিজ আমিষ উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগির সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পশুখাদ্য ব্যবহার এবং প্রাণিসম্পদ খাতে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রাণী সেবা কর্মীরা উপস্থিত ছিলেন।