শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিজয়ের মাসে রেমিট্যান্স প্রবাহ ২৩.৬ শতাংশ বেড়েছে

বিজয়ের মাসে রেমিট্যান্স প্রবাহ ২৩.৬ শতাংশ বেড়েছে

বিজয়ের মাসে রেমিট্যান্স প্রবাহ ২৩.৬ শতাংশ বেড়েছে


চলছে বিজয়ের মাস ডিসেম্বর। বছরের শেষ সময়ে এসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ৭০৭ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৩৮১ মিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের গত ১ জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৪ হাজার ৭৪৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ১২ হাজার ৫১৯ মিলিয়ন ডলার।