শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদী থেকে মরদেহ উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদী থেকে মরদেহ উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদী থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশের ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, আবু ছৈয়দ হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির বাসিন্দা। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

প্রত্যক্ষদর্শী মিনু আক্তার (৬০) জানান, সকালে গরু চরাতে গিয়ে খালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, আবু ছৈয়দ ৯ দিন আগে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।