ভারতে অনুপ্রবেশের পর আটক হয়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজা শেষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ইমিগ্রেশনের সব কার্যক্রম সম্পন্ন করে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫), জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মোহাম্মদ বজলুর রশিদ জানান, ভারতের কারাগারে থাকা ১৭ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরা বাংলাদেশের বিভিন্ন এলাকার দালাল মারফতে ভারতে চাকরির আশায় সে দেশে গিয়েছিল। সেখানে বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করে। এরপর বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাদেরকে তামাবিল ইমিগ্রেশন দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
