মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ভাঙ্গারির দোকানে ভয়াবহ আগুন

শ্রীপুরে ভাঙ্গারির দোকানে ভয়াবহ আগুন

শ্রীপুরে ভাঙ্গারির দোকানে ভয়াবহ আগুন


গাজীপুরের শ্রীপুরে একটি পুরাতন ভাঙ্গারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ইউটার্ণের পশ্চিম পাশে ফারুকের পুরাতন ভাঙ্গারির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দোকানের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাকেও আগুন ধরে যায়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ২টার দিকে ভাঙ্গারির দোকানের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটিতে ফায়ারিং হলে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে আগুনের সূত্রপাত হয়। 
ভাঙ্গারির দোকানের মালিক ফারুক বলেন, “সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ভাঙ্গারির দোকানের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের কেবলে শর্ট সার্কিট থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়ে আগুনের সূত্রপাত হয়।