শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিশেষ অভিযানের মাধ্যমে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে র‌্যাব।
 
র‌্যাব-১১ জানায়, বুধবার সিপিসি-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর (মিস্ত্রি পুকুরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আরিফ হোসেন (২৯), মো. সোহাগ মিয়া (২৭) ও মো. শাফি (১৯) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 
এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।
 
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় গত এক বছরে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও সহিংস অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।