রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি 
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ করেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। মনোনয়ন ফরম উত্তোলনের পর তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।


ড. মিজানুর রহমান বলেন , গত ১৭ বছরে আমাদের যেমন নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি, তেমনি দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সুযোগ হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি বাছাই করার।এ সময় আরও উপস্থিত ছিলেন: জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলার জামায়াতের আমির ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলার জামায়াতের আমীর ইমামুল হোদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুলসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সমর্থকরা।