মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নীলম

গোবিন্দর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নীলম

গোবিন্দর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নীলম

আশি ও নব্বই দশকের আলোচিত জুটি নীলম কোঠারি ও গোবিন্দ। বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। তাদের পর্দার প্রেম ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল বলে দাবি গোবিন্দর। তবে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন নীলম। কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ৫৬ বছর বয়সি এই অভিনেত্রী।  

টাইমস নাউকে সাক্ষাৎকার দিয়েছেন নীলম কোঠারি। এ আলাপচারিতায় সঞ্চালক তার কাছে জানতে চান, গোবিন্দ না কি পর্দার বাইরেও আপনার প্রেমে পড়েছিলেন? জবাবে নীলম বলেন, “আমি তখন খুবই অল্প বয়সি ছিলাম। আমি জানতামই না যে, সে বিবাহিত। পরে বিষয়টি জানতে পারি।” 

সাক্ষাৎকার দেওয়ার সময়ে নীলমের পাশে ছিলেন তার স্বামী, অভিনেতা সমীর সোনি। তিনি বলেন, “কয়েক দশক আগে কী ঘটেছিল বা আদৌ কিছু ঘটেছিল কি না—তা আমি জানতামই না। তাহলে সেটা নিয়ে কীভাবে পড়ে থাকব? সে (গোবিন্দ) এখনো দাবি করে, সে তোমার (নীলম) প্রেমে পাগল ছিল।” 

জীবনের সেই পর্যায়ে নীলমের কাছে প্রেমের সম্পর্ক কখনো কোনো বিকল্প ছিল না। তখন তার মূল লক্ষ্য ছিল হিন্দি শেখা এবং চলচ্চিত্রে কাজ করা। এ অভিনেত্রীর ভাষায়, “আমি খুব ছোট ছিলাম, আমার বাবা-মা খুবই কড়া ছিলেন। তাই কোনো সম্পর্কের প্রশ্নই আসে না।” 

বয়স কম হওয়ার কারণে শুটিং সেটে নীলমের সঙ্গে তার পরিবারের কোনো সদস্য উপস্থিত থাকতেন। এ সব তথ্য স্মরণ করে নীলম বলেন, “আমি খুব ছোট ছিলাম বলে সবসময় পরিবারের একজন সদস্য আমার সঙ্গে থাকতেন, চলচ্চিত্রাঙ্গন খারাপ এজন্য এটা করতেন না।”  

নীলমের ভাষ্য, “শুটিং সেটে সবাই আমাকে খুব আদর করতেন। সহ-অভিনেতারাও শিশুর মতোই দেখতেন।” নীলমের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সমীর বলেন, “জ্যাকি শ্রফ ও সঞ্জয় দত্ত বিশেষভাবে নীলমের প্রতি ‘অভিভাবকসুলভ’ ছিলেন।” 

১৯৯০ সালে স্টারডাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নীলমের প্রতি প্রেম নিয়ে গোবিন্দ বলেছিলেন, “আমরা একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। প্রায়ই আমাদের দেখা হতো। আর যতই তাকে চিনতে শুরু করলাম, ততই তাকে ভালো লাগতে থাকল...। সে এমন একজন নারী, যার প্রেমে যেকোনো পুরুষ পড়ে যেতে পারে। আমিও তার প্রেমে পড়েছিলাম।” 

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন—মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে।    

পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের। অন্যদিকে, ৫৮ বছরে বয়সে বলিউডে পা রাখতে যাচ্ছেন সুনীতা আহুজা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে গোবিন্দর দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। পরকীয়া, বিবাহবিচ্ছেদ নিয়ে প্রায়ই চর্চায় থাকেন এই তারকা।  

২০০১ সালে ‘কসম’ সিনেমায় সর্বশেষ দেখা যায় নীলম কোঠারিকে। এরপর আর রুপালি পর্দায় ফিরেননি। অভিনয় থেকে সরে গিয়ে গহনা ডিজাইনের ব্যবসায় যুক্ত হন। তবে নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এর মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সিরিজটিতে তার সঙ্গে ছিলেন—মাহিপ কাপুর, ভাবনা পান্ডে ও সীমা সাজদেহ। 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা