সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সড়ক উন্নয়নে কর্মশালা

মাগুরায় সড়ক উন্নয়নে কর্মশালা

মাগুরায় সড়ক উন্নয়নে কর্মশালা

মাগুরায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ঠিক করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিতকরণ, বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরার নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। কর্মশালাটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ।
কর্মশালায় মাগুরা জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যেসব গ্রামীণ সড়ক অর্থনৈতিক, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জনসাধারণের চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেসব সড়ককে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বর্তমান অবস্থা, যানবাহন চলাচলের পরিমাণ, স্থানীয় জনগণের ব্যবহার, কৃষিপণ্য পরিবহন, উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, একটি জেলার সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ এলাকার সঙ্গে জেলা ও উপজেলা সদরের সহজ যোগাযোগ নিশ্চিত করা গেলে কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার আরও সহজ হবে।
তারা আরও বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে জেলা সদর, উপজেলা, ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো উন্নত ও কার্যকর করা গেলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং মহাসড়কের ওপর অতিরিক্ত চাপও কিছুটা কমানো সম্ভব হবে।
কর্মশালায় সড়ক উন্নয়নের ক্ষেত্রে শুধু নতুন সড়ক নির্মাণ নয়, বিদ্যমান গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার, প্রশস্তকরণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় এলজিইডির কর্মকর্তারা কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন। স্থানীয় বাস্তবতা ও জনসাধারণের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় এলজিইডির কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনার মাধ্যমে মাগুরার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

মোঃ সাজ্জাদ হোসেন, 

মাগুরা জেলা প্রতিনিধি