দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার নীলা।
উপজেলা পরিষদ বিরামপুর দিনাজপুর আয়োজিত ও উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সঞ্চালিত সভায় বিশেষ অতিথির বক্তব্য করেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্লাহ্, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, দিনাজপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর কর্মকর্তা মোঃ ওয়াহেদুর ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা উপস্থিত সুধীজন ও প্রবাসী অভিবাসীদের পরিবার ও সবাইকে সঠিক কোম্পানীর অনুকূূলে প্রতিটি প্রবাসী অবিবাসীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিক হিসেবে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রস্তুতি গ্রহনের জন্য আহবান জানান।
আলোচনা শেষে খুদ্র নি-জনগোষ্ঠি ও আদিবাসী দরিদ্র পরিবারের মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।।
