বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদি হত্যার প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর শহর প্রদক্ষিণ করে দুইটি মিছিল।

জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে আরেকটি মিছিল বের করেন বিপ্লবী ছাত্র-জনতা। মিছিল দুটি শহরের কান্দিপাড়া, টি,এ রোড, ফারুকী পার্ক সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় পয়েন্টে গিয়ে শেষ হয়। 

এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমী, সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী, সমাজ কল্যাণ সম্পাদক মুফতী ইউসুফ ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া খান, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি জুনায়েদ কাসেমী প্রমুখ।

বক্তারা বলেন, মহা বিপ্লবী শরীফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে। তারা দ্রুত ওসমান হাদি হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পরে হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।