বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ৮৭০ আনসার

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ৮৭০ আনসার

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ৮৭০ আনসার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংসদ ভবন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যরা সংসদ ভবন এলাকায় জড়ো হন। জানাজাকে কেন্দ্র করে দায়িত্ব পালনের আগে তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আনসার সূত্র জানায়, হাদির জানাজার নিরাপত্তায় তিন শ্রেণির আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং টিডিপি স্বেচ্ছাসেবক। মোট ৮৭০ জন সদস্যের পাশাপাশি মাঠপর্যায়ে তদারকির জন্য থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, ‘নামাজে জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাটালিয়ন আনসারের ২৭০ জন, অঙ্গীভূত আনসারের ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবকের ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে। যাতে কেউ অননুমোদিতভাবে ভেতরে প্রবেশ করতে না পারে এবং জনসাধারণ দেয়াল টপকে প্রবেশের কোনো সুযোগ না পায়।