শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

যশোরের আলোচিত সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেপ্তার

যশোরের আলোচিত সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেপ্তার

যশোরের আলোচিত সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেপ্তার

যশোরের জেলা যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মিলন যশোর পুরাতন কসবা এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 

যশোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিগত সরকারের আমলে মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, এর আগে, ২০২০ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া, ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মদ্যপ অবস্থায় ৩ সহযোগীসহ আটক হন মিলন।