শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশ থেকে একটি গোষ্ঠী মানুষকে উস্কে দিচ্ছে: ছাত্রদল সভাপতি

বিদেশ থেকে একটি গোষ্ঠী মানুষকে উস্কে দিচ্ছে: ছাত্রদল সভাপতি

বিদেশ থেকে একটি গোষ্ঠী মানুষকে উস্কে দিচ্ছে: ছাত্রদল সভাপতি

৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় বিদেশ থেকে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিচ্ছে যা দেশের আরেকটি বিশেষ গোষ্ঠীর ফায়দার জন্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের।

ছাত্রদল এবং জনতা সর্ব শক্তি দিয়ে এসব মবকারীদের প্রতিহত করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) ময়মনসিংহে দীপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশা আক্তারসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, কোনো সংগঠন ৫ আগস্টের পর নিজ স্বার্থে মব লেলিয়ে দিলে দেশের মানুষ তাদেরকেও বিগত ফ্যাসিস্টদের যেভাবে ছুড়ে ফেলেছে সেভাবেই ছুড়ে ফেলবে।

তিনি বলেন, ২৫ তারিখ কেউ এমন মব তৈরির চেষ্টা করলে সেটিকেও শক্ত হাতে প্রতিহত করা হবে।