দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে।রোববার (২১ ডিসেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে রোববার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৬ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৫৩ দশমিক ৫৯ পয়েন্ট ও ৯৯৯ দশমিক ০৯ পয়েন্টে।
