শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলকাতা পর্বে কী ঘটেছিল, কত টাকা পেলেন মেসি–উঠে এল তদন্তে

কলকাতা পর্বে কী ঘটেছিল, কত টাকা পেলেন মেসি–উঠে এল তদন্তে

কলকাতা পর্বে কী ঘটেছিল, কত টাকা পেলেন মেসি–উঠে এল তদন্তে


লিওনেল মেসির ‘GOAT ট্যুর অব ইন্ডিয়া'র প্রধান আয়োজক শতদ্রু দত্ত তদন্তকারীদের জানিয়েছেন, কলকাতা পর্বে অতিরিক্ত শারীরিক সংস্পর্শে মেসি অসন্তুষ্ট ছিলেন—এমনটাই জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।ট্যুরের কলকাতা পর্বটি সকাল ৯টা থেকে চার ঘণ্টার কর্মসূচি হিসেবে নির্ধারিত ছিল। মেসি ইন্টার ও তার ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজকে একসঙ্গে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছান। মেসি মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের উদ্দেশে হাত নাড়তে থাকলে ভিড় ক্রমশ বাড়তে থাকে, যা সামলানো পুলিশের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়েছিল।


পশ্চিম বঙ্গের সব জেলার শিশুদের নিয়ে একটি কোচিং ক্লিনিক পরিচালনা করার কথা ছিল মেসির। কিন্তু মাঠের ভেতরে অতিরিক্ত লোক ঢুকে পড়ায় আর্জেন্টাইন তারকা নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ছাড়েন। এতে ক্ষুব্ধ হন সেই সব দর্শক, যারা টিকিটের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত খরচ করেছিলেন।

পিটিআই’র রিপোর্ট অনুযায়ী, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (এসআইটি) দীর্ঘ জেরায় শতদ্রু জানান, মেসি ‘পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেন না’ এবং এই বিষয়টি আগেই বিদেশি নিরাপত্তা কর্মকর্তারা আয়োজকদের জানিয়ে দিয়েছিলেন।