বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে নতুন আতঙ্ক: লিফটে অচেতন করে ফ্ল্যাটে ঢুকে ৪০ লাখ টাকা লুট

শ্রীপুরে নতুন আতঙ্ক: লিফটে অচেতন করে ফ্ল্যাটে ঢুকে ৪০ লাখ টাকা লুট

শ্রীপুরে নতুন আতঙ্ক: লিফটে অচেতন করে ফ্ল্যাটে ঢুকে  ৪০ লাখ টাকা লুট

জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে লিফটে অচেতন করে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক কেমিক্যাল ব্যবহার করে তাকে অচেতন করে প্রায় ৪০ লাখ টাকার বেশি নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
 শুক্রবার(১৯ ডিসেম্বর)দুপুরে  গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মোস্তফা কামালের বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোস্তফা কামাল (৫৫) ওই এলাকার একটি বহুতল ভবন ও মাওনা চৌরাস্তার মোবাইল মার্কেটের স্বত্বাধিকারী। এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী মোস্তফা কামাল বাদী হয়ে  শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মোস্তফা কামাল বাসায় ফেরার সময় লিফটের দিকে এগিয়ে যান। এ সময় আগে থেকেই তাকে অনুসরণ করা দুর্বৃত্তরা কৌশলে একই লিফটে ওঠে। লিফটে থাকাকালীন একটি অজ্ঞাত ব্যক্তি তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপ কল আসার ভান করে মনোযোগ সরিয়ে নেয়। এরপর কোনো এক পর্যায়ে ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনানাশক প্রয়োগ করলে তিনি দ্রুত অচেতন হয়ে পড়েন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বিকেল ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর কিছুই মনে নেই। ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন না। সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
পরে বাসা তল্লাশি করে দেখা যায়, ফ্ল্যাটের আলমারির ড্রয়ারগুলো এলোমেলো অবস্থায় রয়েছে এবং মূল্যবান সব জিনিসপত্র উধাও। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা,
২ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল,
প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার,
আড়াই লাখ টাকার একটি ডায়মন্ডের বিয়ের আংটি,
একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি।
এছাড়া তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২১ হাজার ২০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পুরোনো পাসপোর্ট এবং স্বাক্ষর করা চেক বইও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,“লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি