মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে, প্রত্যাশা রিজভীর

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে, প্রত্যাশা রিজভীর

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে, প্রত্যাশা রিজভীর

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ উপলক্ষে বিশাল সংবর্ধনার আয়োজন করেছে দলটি। সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধকোটির বেশি মানুষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্যসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধকোটির বেশি মানুষ হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তার নিরাপত্তা নিয়ে আন্তরিক।

তিনি  জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, পরে এভারকেয়ারে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। 

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।