রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ভ্যাট কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমে: এনবিআর

অনলাইন ভ্যাট কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমে: এনবিআর

অনলাইন ভ্যাট কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমে: এনবিআর

ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক সকল কার্যক্রম এখন থেকে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হবে। বিদ্যমান আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম করা হয়েছে, তবে সিস্টেমের কার্যক্রম ও সেবায় কোনো পরিবর্তন হবে না।

মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও হয়, সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সিস্টেম আইবাস ও ভ্যাট অটোমেশন সিস্টেম আইভাস সিস্টেমের- এই দুইটির উচ্চারণগত মিলের কারণে বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এ জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৫ সালের ৬ষ্ঠ বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে  ই-ভ্যাট সিস্টেম রাখা হয়েছে।  

এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত সকল অনলাইন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে অনলাইনভিত্তিক ভ্যাট নিবন্ধন, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ-চালান ও ই-পেমেন্টভিত্তিক সকল লেনদেন।

এছাড়া রাজস্ব আদায়ে ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ (ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট) মূসক ৪.৩ ফরমের মাধ্যমে দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রমও ই-ভ্যাট সিস্টেমের আওতায় পরিচালিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনভিত্তিক ভ্যাট কার্যক্রমকে আরও সহজ, ব্যবহারবান্ধব ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।