এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৬৮ কোটি টাকা।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৬৭ কোটি ৯০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৭ টাকা ৯০ পয়সা।
