সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছাড়াল ৪৫০০ ডলারের মাইলফলক

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছাড়াল ৪৫০০ ডলারের মাইলফলক

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছাড়াল ৪৫০০ ডলারের মাইলফলক

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে রুপাও। একইসঙ্গে প্ল্যাটিনামের দামও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করেছিল। আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।


এদিন রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল।
একই সময়ে প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৫১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৭ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বাড়া এবং আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়িয়েছেন।