সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে পতাকা বিক্রির ধুম

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে পতাকা বিক্রির ধুম

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে পতাকা বিক্রির ধুম


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনাকে কেন্দ্র করে সংবর্ধনাস্থলের আশপাশে বেড়েছে পতাকা বিক্রির ধুম। সকাল থেকেই জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা কিনতে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও উৎসুক মানুষ। বাড়তি চাহিদায় ব্যস্ত সময় পার করছেন পতাকা বিক্রেতারা।বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।


পতাকা বিক্রেতারা জানান, জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা সাইজভেদে ৪০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাথায় বাধার জন্য ব্যবহৃত দলীয় ও জাতীয় পতাকা বিক্রি হচ্ছে ১০ টাকা করে।
সংবর্ধনাস্থলে পতাকা বিক্রি করছেন নাফিজ। তিনি জানান, বেচাকেনা ভালো হচ্ছে। যে পরিমাণ পতাকা এনেছি, তা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। কালকে বেচাবিক্রি আরও বেশি হবে। বিএনপির পাশাপাশি দলীয় পতাকার চাহিদা অনেক বেশি।