বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি


পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এদিন পঞ্চগড়ে প্রতি ঘণ্টায় ১১ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সকাল থেকেই জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
গতকাল পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের তীব্রতা আরও স্পষ্ট করে।
এদিকে আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলে শীতের এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
শীত বাড়ায় জেলার বিভিন্ন স্থানে খড়কুটো ও আগুন জ্বালিয়ে মানুষকে গা গরম করতে দেখা গেছে। নিম্নআয়ের মানুষদের জন্য দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি।