মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেউ ভিআইপি সুবিধা পাবে কেউ পাবে না—সেটা হতে পারে না

কেউ ভিআইপি সুবিধা পাবে কেউ পাবে না—সেটা হতে পারে না

কেউ ভিআইপি সুবিধা পাবে কেউ পাবে না—সেটা হতে পারে না

জমায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল (মিডিয়া) এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আচরণবিধি মেনে প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যেই সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। তবে অনেকেই আচরণবিধি মানছেন না। এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি। 

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

তিনি বলেন, জামায়াত ইসলামীর যেসব প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, বিভিন্ন জায়গায় প্রচারণায় যাচ্ছেন, তাদের নিরাপত্তার দাবি জানিয়েছি ইসিতে। কেউ ভিআইপি সুবিধা পাবে, কেউ পাবে না সেটা হতে পারে না।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তত বাড়বে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের অনেক কারণ আছে। এ জন্য অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করা জরুরি। যত দিন যাবে তত আশঙ্কা বাড়বে। 

তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না তা দেখার দায়িত্ব ইসির।