মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইল থেকে যাবেন ২৫ হাজার নেতাকর্মী

তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইল থেকে যাবেন ২৫ হাজার নেতাকর্মী

তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইল থেকে যাবেন ২৫ হাজার নেতাকর্মী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে ট্রেন ও বাস রিজার্ভ করে প্রায় ২৫ হাজার নেতাকর্মী অংশ নেবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিএনপির নেতাকর্মীরা জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে বৈঠক ও সভা করেছেন। সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এতে ট্রেন রিজার্ভ এবং শতাধিক গাড়ি বহর নিয়ে ঢাকায় রওনা হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগের দিকে অনেকেই গাড়ি বহর নিয়ে ঢাকায় যাবে। এতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান দেশে আসবে এতে আমরা উৎফুল্ল। ওইদিন সারাদেশ ও নেতাকর্মীরা তাকে বরণ করে নেবেন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সব উপজেলার নেতাকর্মীসহ জেলার নেতাকর্মীরা এতে অংশ নেবে। আশা করছি, চার শতাধিক গাড়ি ভর্তি করে নেতাকর্মীরা যাবেন। এছাড়াও বিভিন্নভাবে মাইক্রোবাস ও প্রাইভেট কারেও নেতাকর্মীরা যাবেন। মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা প্রস্তুতি নিয়েছি। জেলা থেকে সব পর্যায়ের প্রায় ২৫ হাজার নেতাকর্মী সেখানে যাব। এরইমধ্যে টাঙ্গাইল সদর থেকে একটি ট্রেন ও শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে। তবে বেশিরভাগ নেতাকর্মীই মঙ্গলবারের মধ্যে ঢাকায় চলে যাবেন।