মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) স্বরূপকাঠী আসনের জন্য এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রির্টানিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের কাছ থেকে জেপির  উপজেলা, যুবসংহতি, ছাত্রসমাজসহ অন্য সংগঠনের সিনিয়র ও প্রবীণ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৭ বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একবার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী, দুইবার যোগাযোগ মন্ত্রী একবার উপদেষ্টা, একবার পরিবেশ ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।