মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমরা ব্যালট–বিপ্লব চেয়েছি, কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আমরা ব্যালট–বিপ্লব চেয়েছি, কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আমরা ব্যালট–বিপ্লব চেয়েছি, কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চেয়েছি ব্যালট–বিপ্লব, কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

এনসিপিএর শীর্ষ এই নেতা বলেন, ‘আমরা চেয়েছি একটা ব্যালট–বিপ্লব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কতিপয় রাজনৈতিক দল তাদের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা দলে একীভূত হচ্ছে। যারা এক-দুটি সিটের জন্য দলকে বিক্রি করে দিচ্ছেন, তারা নিজেদের দলের প্রতি অন্যায় করেছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা চেয়েছি জুলাই বিপ্লব, কিন্তু কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসঙ্গে অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদের শিখিয়েছেন, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না।’

নবগঠিত গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘ন্যায়, ইনসাফ ও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে যত ভয়ভীতিই দেখানো হোক না কেন, সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আগেও কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। যারা ১৫ বছর জুলুমতন্ত্র চালিয়েছে, তাদের পালাতে ১৫ মিনিটও লাগেনি। ভবিষ্যতে যারা জনগণকে জিম্মি করতে চাইবে, তারাও জনরোষে পালাতে বাধ্য হবে।’