মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ) ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।  
ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক আজকের দর্পন,Enter tv,The Financial post, নব বাংলা। ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন এ কে এম শওকত হোসেন জাতীয় দৈনিক ঢাকা পত্রিকায় কাজ করে আসছেন এবং সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক রাসেল ইসলাম দৈনিক আজকের খবর পত্রিকায় দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। 
ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা হলেন, মোঃ মাসুদ আল করিম সিনিয়র সহ সভাপতি, মোঃ সরুজ্জামান মিয়া সহ সভাপতি, এস এম মহিবুল নাঈম (সিমন) সহ সভাপতি, মোঃ আব্দুল মতিন (মুকুল) সহ সভাপতি, মোঃ জিল্লুর রহমান (রাসেল) যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাইদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ কফিল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহীন আলম সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মেহেদী হাসান সজীব সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আতোয়ার রহমান অর্থ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম সহ অর্থ সম্পাদক, মোঃ রিয়াজুল ইসলাম দপ্তর সম্পাদক, মোঃ শাহীন আলম সহ দপ্তর সম্পাদক, মোছাঃ শরিফা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, মোছাঃ জেসমিন আক্তার  সহ মহিলা বিষয়ক সম্পাদক , মোঃ আনিছুর রহমান প্রচার সম্পাদক, মোঃ জাকির হোসেন নির্বাহী সদস্য, মোঃ নাসির উদ্দীন নির্বাহী সদস্য, মোঃ বাবুল আক্তার নির্বাহী সদস্য। নবনির্বাচিত সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় কেউ যেন কোনো প্রকার দুর্নীতি, মাদক ব্যবসা, চোরা চালান, অবৈধ ব্যবসা,নারী নির্যাতন, শিশু ধর্ষণ এ ধরনের কোনো অপরাধ করতে না পারে, সেই লক্ষ্য নিয়ে ভূরুঙ্গামারী উপজেলাকে সত্য সুন্দর ন্যায় বিচার ও পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা নগরী গড়ে তুলতে চাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যেন সম্মানের সহিত পালন করতে পারি। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে এম শওকত হোসেন বলেন, আমাকে যে দায়িত্ব ও সম্মান দেওয়া হলো আমি যেনো পরিপূর্ণভাবে এই ভালোবাসার দায়িত্ব পালন করতে পারি এবং ক্লাবের সকল সাংবাদিককে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সৎ ও নিষ্ঠার সাথে  সঠিক তথ্য তুলে ধরতে পারি।

মোঃ রফিকুল ইসলাম, 
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি