মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছরের দীর্ঘ লড়াই শেষে বাংলার মাটিতে তারেক রহমান

১৭ বছরের দীর্ঘ লড়াই শেষে বাংলার মাটিতে তারেক রহমান

১৭ বছরের দীর্ঘ লড়াই শেষে বাংলার মাটিতে তারেক রহমান

১৭ বছরের দীর্ঘ লড়াই শেষে বাংলার মাটিতে তারেক রহমানদীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে সূচিত হলো এক নতুন অধ্যায়ের, মা-মাটি-মানুষের স্পন্দনে বীরের বেশে স্বদেশে তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই প্রত্যাবর্তনকে দেশের রাজনীতির জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি রাজধানী ঢাকার ৩০০ ফিটে অর্ধকোটি মানুষের এক নজিরবিহীন গণজমায়েত চলছে। বিমানবন্দর থেকে শুরু করে সংবর্ধনাস্থল পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মুহূর্তটিকে একটি ‘রাজনৈতিক নির্ধারণী মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের সংবর্ধনা সভায় যোগ দেবেন। একমাত্র বক্তা হিসাবে বিশাল এই জনসভায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে।

শেখ হাসিনার আওয়ামী লীগ আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানই এখন প্রধানমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ব্যক্তিত্ব। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির মুখপাত্র খান মুহাম্মদ মুরসালিন বলেন, তারেক রহমানকে প্রচণ্ড চাপ ও হুমকির মুখে নির্বাসনে বাধ্য করা হয়েছিল। তাঁর ফিরে আসা একটি শক্তিশালী প্রতীকী তাৎপর্য বহন করে।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ এখন এক নাজুক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে তারেক রহমানের ফেরা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

তারেক রহমানের এই দীর্ঘ প্রতীক্ষিত ‘ফেরা’ বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে, যা আগামীর রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।