রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের সেই বাড়িটির সামনে সড়কে গাড়ির হর্ন, পথচারীর ব্যস্ততা, শহরের সব রকম শব্দ মূলত সব মিলিয়ে প্রতিদিনকার ছন্দ চলছেই। তারপরও ব্যস্ততার মাঝে চোখে যাচ্ছে সবার একটি বাড়ি দিকে যা এতোদিনের নীরবতা ভেঙে আজ সরব। ১৯৬ নম্বর। বাহ্যিকভাবে সাধারণ, কিন্তু চারপাশের নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে—এখানেই প্রতীক্ষা জমে আছে।দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে তার নিজ ঠিকানায় ফিরছেন।দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
