মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালি পায়ে প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান

খালি পায়ে প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান

খালি পায়ে প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান

অবশেষে শেষ হলো দীর্ঘ ১৭ বছর তিন মাসের দীর্ঘ প্রতীক্ষা। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমেই সমাপ্তি ঘটল এক দীর্ঘ নির্বাসিত অধ্যায়ের।

বিমানের চাকা যখন ঢাকার মাটি স্পর্শ করে, তখন রানওয়ে জুড়ে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের সদস্যসহ বিমানবন্দর টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি’র শীর্ষ নেতারা, অন্যদিকে বিমানবন্দরের বাইরে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। টার্মিনালের বাইরে এসেই তারেক রহমান নিজের পায়ের জুতো খুলে ফেলেন। খালি পায়ে পবিত্র মাতৃভূমির মাটি স্পর্শ করেন তিনি। প্রিয় জন্মভূমির মাটির ঘ্রাণ নিতে তাকে এ সময় বেশ আবেগপ্রবণ ও অশ্রুসিক্ত হতে দেখা যায়। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর তিনি সাধারণ বাসে চড়ে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

তারেক রহমানকে এক নজর দেখার জন্য ভোর থেকেই বিমানবন্দর এলাকা ও সংলগ্ন মহাসড়কগুলোতে লাখো মানুষের ঢল নামে। ‘রাজপুত্র ফিরছে’, ‘তারেক রহমান স্বাগতম’- এমন সব স্লোগানে পুরো এলাকা ছিল প্রকম্পিত। তাকে বহনকারী বাসটি যখন বিমানবন্দর এলাকা পার হচ্ছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান।

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সভায় যোগ দেবেন। সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি তাঁর ঐতিহাসিক ভাষণ দেবেন। ভাষণ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।