শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

লোকালয়ে চলে আসা হরিণ উদ্ধার, বন বিভাগ সুন্দরবন অবমুক্ত

লোকালয়ে চলে আসা হরিণ উদ্ধার, বন বিভাগ সুন্দরবন অবমুক্ত

লোকালয়ে চলে আসা হরিণ উদ্ধার,  বন বিভাগ  সুন্দরবন অবমুক্ত


সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাঘের ধাওয়া খেয়ে লোকালয়ে একটি হরিণ প্রবেশের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গাবুরার দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদী পেরিয়ে হরিণটি প্রবেশের পর স্থানীয় জনগনের নজরে পড়ে। এসময় হরিণটি ধরে স্থানীয় বন অফিসে খবর দেয় স্থানীয়রা। 

 

বুড়িগোয়ালিনী  ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষুধার্ত বাঘের ধাওয়ায় হরিণ মাঝে মধ্যে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। হরিণটি উদ্ধার করার পর সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

 

সাহেব রেজা সাতক্ষীরা প্রতিনিধিঃ