শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার ‘বিজয় দিবস’ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার ‘বিজয় দিবস’ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার ‘বিজয় দিবস’ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


৫৪'তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় দিবস ক্রিকেট কাপ-২৫’। শুক্রবার (২৬ ডিসেম্বর) দু'দেশের এই বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিলো উন্মাদনা, উত্তেজনা আর খেলার রোমাঞ্চে ভরা একটি দিন।বিশ্বব্যাপী পর্যটনে খ্যাতি অর্জন করা মালদ্বীপের দূরত্ব বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার। দেশটিতে প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে।যারা হৃদয়ে লাল সবুজের মাহাত্ম্য ধারণ করে, দূর দেশে থেকেও মাতৃভূমিকে শ্রদ্ধা জানাতে ভুলেন না। নিজ দেশকে প্রতিনিধিত্ব করেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে। তেমনিভাবে বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হয়েছে নানা কর্মসূচি।এর অংশ হিসেবে এবার তারা আয়োজন করেন মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ‘বিজয় দিবস ক্রিকেট কাপ-২৫’।


সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ক্রীড়া কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ ক্রিকেট বোর্ডের সভাপতি মোহাম্মদ ফয়সাল ও সহ-সভাপতি আহমেদ ইসহাক এবং বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম খেলার মাঠে আগত সকল প্রবাসী ও বিদেশি অতিথিদেরকে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ‘বিজয় দিবস ক্রিকেট কাপ-২৫’ এর ম্যাচটি উপভোগ করার জন্য স্বাগত জানান। বিশেষভাবে ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলকে তিনি অভিনন্দন জানান।