মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শ্রীনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শ্রীনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের রুশদি উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীসহ শ্রীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মিয়া-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক (মনু) কাজী-এর সঞ্চালনায় দোয়া মাহফিলটি পরিচালিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ নিজেই মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন—সে জন্যও দোয়া করা হয়।