সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৩তম দিনেও ‘ধুরন্ধর’ বাজিমাত, আয় ছাড়ালো ১০২৫ কোটি রুপি

২৩তম দিনেও ‘ধুরন্ধর’ বাজিমাত, আয় ছাড়ালো ১০২৫ কোটি রুপি

২৩তম দিনেও ‘ধুরন্ধর’ বাজিমাত, আয় ছাড়ালো ১০২৫ কোটি রুপি

 

বলিউডের বক্স অফিসে এখন একটিমাত্র নাম – “ধুরন্ধর”। রণবীর সিং ও অক্ষয় খান্নার জোড়া অভিনয়ে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি চতুর্থ সপ্তাহে পা রাখার পরও দেশ-বিদেশ মিলিয়ে বাজিমাত করে চলেছে। ভারতের বক্স অফিসে আয় ইতিমধ্যেই ৬৬৮ কোটি রুপি অতিক্রম করেছে, আর বিশ্বজুড়ে ছাড়িয়েছে ১০২৬.৫ কোটি রুপি।সদ্য মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের “তু মেরি মে তেরা মে তেরা তু মেরি” ও “অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ” ছবির সঙ্গে প্রতিযোগিতার মাঝেও “ধুরন্ধর” একরকম একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।

 

 

চতুর্থ সপ্তাহের শুরুতে কিছুটা আয়ের পতন ঘটলেও, শনিবার একদিনে তা পূরণ করে ২০.৫০ কোটি রুপি আয় করে ছবিটি। এর ফলে দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৬৬৮ কোটি রুপি।

 

আরও পড়ুন: ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ানোয় অক্ষয় খান্নার বিরুদ্ধে আইনি পথে যাচ্ছে প্রযোজনা সংস্থা

 

সেই তুলনায়, সদ্য মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ানের নতুন ছবিটি শনিবার আয় করে মাত্র ৫.২৫ কোটি রুপি। তিন দিন মিলিয়ে ছবিটি মোট ১৮.২৫ কোটি রুপি সংগ্রহ করেছে।

 

বৈশ্বিক হিসেবে ‘ধুরন্ধর’ ভারত থেকে ৮০১ কোটি রুপি এবং বিদেশ থেকে ২২৫ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ ২৩ দিনে সিনেমাটি ১০২৫ কোটি রুপির মাইলফলক পার করেছে।

 

বলিউডে এই ছবির সাফল্য এখন শুধু আয়েই নয়, দর্শক ও অনলাইন আলোচনাতেও একটি বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী শিল্পী, উত্তেজনাপূর্ণ গল্প এবং দর্শকদের ভালোবাসা মিললে বক্স অফিসে সত্যিকারের দারুণ ফলাফল আসতে পারে, তারই প্রমাণ “ধুরন্ধর”।