সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে ছাত্রলীগের নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ছাত্রলীগের নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ছাত্রলীগের নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিন।শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন-বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে-কুয়েত ফেরত জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।নিহতদের মাঝে জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক ও সাবেক পরিবেশমন্ত্রী মো: শাহাব উদ্দিনের ব্যক্তিগত সহকারী মেহেদী হাসান কবিরের পিতা। অপর নিহত আব্দুল কাইয়ুম কবিরের আপন চাচা।স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ সময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান শনিবার রাত ৮টার দিকে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন রিংকু