গত ২৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখে হবিগঞ্জ থেকে প্রকাশিত বেশকয়েকটি পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২৬ ডিসেম্বর রাতে আমাদের এলাকার ঐতিহ্যবাহী চন্দ্রছড়ি মেলায় কিছু হিজড়া বাহিনীর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের ঝামেলা সৃষ্টি হয়। ঐ সময় ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। গোলযোগের এক পর্যায়ে আমার ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে আমি পুলিশের কাছে বিচার প্রার্থী হলে আমাকে প্রয়োজনীয় সহায়তা ও মোবাইল উদ্ধারের আশ্বাস দেন। এ সময় আমাকে অভিযুক্তদের সঙ্গে প্রথমে পুলিশ ক্যাম্পে এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে কিছু জুয়ারিদের সাথে আমার ছবি তুলে আদালতে সোর্পদ করা হয়। পরে আমি সন্ধ্যায় জামিনে বের হয়ে আসি। এসে দেখলাম উপরোক্ত প্রকৃত ঘটনা আড়াল করে জুয়ারিদের সাথে থাকা ছবি দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
আমি প্রকাশিত ভুয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মিলন আহমেদ কাউছার
