শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখন আর বিএফডিসি'র দিকে তাকাতে মন চায় না - ডলি জহুর

এখন আর বিএফডিসি'র দিকে তাকাতে মন চায় না - ডলি জহুর

এখন আর বিএফডিসি'র দিকে তাকাতে মন চায় না - ডলি জহুর

 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসি এমনই এক জায়গা; যেখানে শুটিং, ডাবিং, সম্পাদনা, প্রিন্ট- সবকিছু মিলিয়ে সেখানে ছিল কর্মচাঞ্চল্যে ভরা পরিবেশ। তবে বর্তমানে অনেকটাই জৌলুশহীন, প্রাণহীন এই প্রতিষ্ঠানটি। তাই এমন অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী ডলি জহুর। 

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই গুণী অভিনেত্রী। আগামী ৩ জানুয়ারি থেকে আসছে তার নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। তারই প্রচার অনুষ্ঠানে অভিনেত্রী জানালেন, এখন এফডিসির দিকে তাকান না তিনি।  প্রশ্নের জবাবে ডলি জহুর বলেন, একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র, সেখানে অনেক কাজ করেছি। এখন সেখানে আগের মতো কাজ নেই। কেন জানি জায়গাটাকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না। সে জন্যই আর এফডিসির দিকে তাকাই না। তবে তিনি আশাবাদী, আবারও এফডিসি তার আগের অবস্থানে ফিরে আসবে। ডলি জহুর বলেন, যেদিন এফডিসি আবার সুন্দর হবে, গোছানো হবে, সেদিন সেখানে যাব। তখন হয়তো কাজ করব না, কিন্তু দেখার জন্য হলেও সেখানে যাব। কয়েক দশক ধরে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।  এখনো তিনি নিয়মিত অভিনয় করছেন। সিনেমার চেয়ে বর্তমানে তাকে নাটকে বেশি দেখা যায়। নতুন নাটক প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার বিশ্বাস, ‘পরম্পরা’ দর্শক ভালোভাবে গ্রহণ করবে। কারণ, টিভি নাটক থেকে দর্শক কখনো মুখ ফিরিয়ে নেয়নি।’