সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপিসহ রংপুরবাসীর মধ্যে গভীর শোকের আবহ নেমে এসেছে।

মঙ্গলবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও কালো ব্যাজ ধারণ করেন। পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়ায় অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, কাউনিয়া উপজেলা বিএনপির নেতা মোনায়েম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও শোক প্রকাশ করে দোয়ায় অংশ নিতে দেখা যায়।

এছাড়া বিএনপির উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মাইকের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে। একই সঙ্গে নিজ নিজ এলাকার মসজিদ ও মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কারণে দেশবাসীর কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি চাইলে বিদেশে অবস্থান করে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারতেন। কিন্তু দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি দেশে অবস্থান করেছেন এবং জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

তাঁদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা ও মহানগর বিএনপি পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।