শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতি হারিয়েছে এক অভিভাবক -হানিফ সংকেত

জাতি হারিয়েছে এক অভিভাবক -হানিফ সংকেত

জাতি হারিয়েছে এক অভিভাবক -হানিফ সংকেত

 

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে শোকবার্তা জানান; সমবেদনা জানানোর পাশাপাশি নেত্রীর অবদান তুলে ধরেন। খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ 

আপসহীন নেত্রী খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, ‘তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ 

শোক ও সমবেদনা প্রকাশ করে এই উপস্থাপক আরও লেখেন, ‘তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাবহ পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’