সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল ও দোয়া মাহফিল

 

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দেশনেত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করছে। এরই অংশ হিসেবে হাতিয়া  উপজেলা কৃষকদলের উদ্যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল, খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ঐক্য ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা  কৃষকদলের আহবায়ক আব্দুর রব। তিনি শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিল শেষে তিনি বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় ও অম্লান। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খতমের আয়োজন অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

 

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি