শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শাহরুখ পুত্রের সাথে কে এই লারিসা!

শাহরুখ পুত্রের সাথে কে এই লারিসা!

শাহরুখ পুত্রের সাথে কে এই লারিসা!

 

তারকার সন্তানদের ব্যক্তিগত জীবন ও গুঞ্জন-ঘেরা সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল কখনোই ফুরায় না। সেটা যদি হন শাহরুখ খানের পুত্র নির্মাতা আরিয়ান খান, তাহলে তো কথাই নেই। এবার আবারও আলোচনার কেন্দ্রে আরিয়ান খান ও মডেল লারিসা বোনেসি। বলিউড তারকা শাহরুখ খানের ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যাঁর নাম জড়িয়ে আসছে, সেই ব্রাজিলীয় সুন্দরী সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তাঁর স্বাভাবিক স্টাইল ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসার বন্যা বইছে। লারিসা বোনেসি একজন সুপরিচিত মডেল। তিনি ভারতের একাধিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি সংগীত ভিডিও ও বিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে। বছরের পর বছর ধরে কাজের পাশাপাশি ফ্যাশন সেন্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বড় একটি অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখেন লারিসা। তবে আরিয়ান খানের সঙ্গে তাঁর নাম জড়ালেই প্রতিটি প্রকাশ্য উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।