শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিন পর পঞ্চগড়ে সূর্যের দেখা, শীতের দাপট কিছুটা কমলেও কনকনে ঠান্ডা অব্যাহত।

চার দিন পর পঞ্চগড়ে সূর্যের দেখা, শীতের দাপট কিছুটা কমলেও কনকনে ঠান্ডা অব্যাহত।

চার দিন পর পঞ্চগড়ে সূর্যের দেখা, শীতের দাপট কিছুটা কমলেও কনকনে ঠান্ডা অব্যাহত।


চার দিন টানা ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে পঞ্চগড়ে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকালে সূর্যের আলো দেখা যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে শীতের তীব্রতা এখনো অনুভূত হচ্ছে।
তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,  আজ সকাল ছয়টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল নয়টায় তাপমাত্রা অপরিবর্তিত থেকে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বাতাসের আদ্রতা কমে দাঁড়ায় ৮৯ শতাংশে। বাতাসের গতিবেগ তখনও ছিল ৮-১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস গোপালগঞ্জে। অপরদিকে, আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, আগামী কয়েকদিন রাত ও ভোরে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। সূর্যের দেখা মিললেও কুয়াশা ও ঠান্ডার প্রভাব পুরোপুরি কাটতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি