সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৃত বাবার সম্পত্তির উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

মৃত বাবার সম্পত্তির উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

মৃত বাবার সম্পত্তির উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সুবর্ণচরে মৃত বাবার সম্পত্তি উদ্ধার, জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তানিয়া বেগম (২৯)।

‎বৃহস্পতিবার বিকালে ৫টায় নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন এনএক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‎ভুক্তভোগী তানিয়া বেগম জানান, তার আপন চাচা আবদুল আলিম,ফুফু রেহানা বেগম গংরা তার পৈতৃক সম্পত্তি জোর পুর্বক দখল করে রাখেন ।২০০৭ সালে পিতার মৃত্যুর পরে তারা বাড়িতে একটা বসতঘর নির্মান করে বসবাস করে আসছেন। কিন্তু বিগত ২০২৪ সালে চাচা ফুফুরা সৈরাচারী আওয়ামীলীগের ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জোরপূর্বক আমাদের উচ্ছেদ করে বসতঘর ভেঙ্গে ফেলে তা নিয়ে লুট করে নিয়ে যায় । 

এ সময় বাধা দিলে অস্র দিয়ে কুপিয়ে মা, ভাই ও ছোট চাচিকে রক্তাক্ত জখম করে। এ বিষয় আমি বাদি হয়ে মামলা করলে আমার জীবন নিরাপত্তা হীন হয়ে পড়ে । পরে আমি মা ও ভাইকে নিয়ে অনত্র আত্বীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে আছি। এদিকে গত ২৮/১২/২৫ ইং আসামীরা জামিনে বের হয়ে এসে আমাকে ধর্ষন ও প্রান নাশের হুমকি প্রদান করে। 

‎এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ বলেছে তদন্ত করে ব্যবস্থা নিবে। কিন্তু আসামীরা জামিনে বের হয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠে। আমি জীবন রক্ষার্থে জেলা শহরে এসে আত্বীয়ের বাড়িতে অবস্থান করছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায়  রয়েছি। তাই আমি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি। 

 

মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী সদর উপজেলা  প্রতিনিধি।