সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের; বাৎসরিক আয় ৬ লাখ

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের; বাৎসরিক আয় ৬ লাখ

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের; বাৎসরিক আয় ৬ লাখ

হাতিয়া (নোয়াখালী)  প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। হলফনামা অনুযায়ী তার তার স্থাবর কোনো সম্পত্তি নেই। তবে ব্যবসা থেকে বছরে আয় ৬ লাখ টাকা। এছাড়া নগদ টাকা আছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা। 

দাখিল করা হলফনামায় দেখা গেছে, তার অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে জমা আছে দুই হাজার ৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার আট লাখ টাকার, ইলেক্ট্রনিক্স পণ্য এক লাখ টাকার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার। হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী একজন শিক্ষার্থী। তার নামে কোনো সম্পদ নাই। স্বামী-স্ত্রীর নামে কোনো দায়-দেনাও নাই।

২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলীম পাস। হলফনামায় তার পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা। তিনি ঢাকার পরিবাগ এলাকায় ডিজিল্যান্তি গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। যা থেকে বছরে আয় দেখানো হয়েছে ৬ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া আবদুল হান্নান মাসউদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬ লাখ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই।

আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও মাতার নাম আয়েশা খাতুন বিলকিছ। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো মামলা নেই।